বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

কিশোর গ্যাং-এর ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোর গ্যাং-এর হাতে ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহত ছাত্রলীগ কর্মীর নাম মোঃ জাহিদুল ইসলাম (১৮)। সে চন্দনাইশ পৌরসভার ০২নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র।

আহত হয়েছেন রায়হান হোসেন(২২), মোঃ সাগর(১৭) নামে দুই ছাত্রলীগ কর্মী। বুধবার (১৮ মে) আনুমানিক রাত ৯টার সময় চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়ায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা প্রক্রিয়াধীন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়ায় এলাকার একটি জায়গা নিয়ে ইতিপূর্বে বিভিন্ন মামলা হামলার ঘটনা ঘটে। গতকাল একটি পক্ষ পূর্ব থেকে উৎপেতে থাকা কিশোর গ্যাং একটি পক্ষের বাড়ীতে বেড়াতে গেলে কিশোর গ্যাং প্রতিপক্ষ ভেবে তাদের উপর হামলা করে। এ সময় জাহিদ সহ ৩ জনকে ছুরিকাঘাত হয়। এলাকাবাসী তাদেরকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার প্রতিমধ্যে জাহিদকে মৃত ঘোষণা করেন।

জাহিদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার রাতে জাহিদের অনুসারীরা কিশোর গ্যাং এর পক্ষের লোকজনের ঘরবাড়িতে হামলা চালায়। ঘটনার ব্যাপারে স্থানীয় পৌরসভা কাউন্সিলর মোরশেদুল আলম জানান, পূর্বের ঘটনার জের ধরে চৌধুরী পাড়া থেকে বেড়াতে আসা ৩ কিশোরকে হামলা করেছে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ চট্টগ্রাম মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ