বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ২ পরীক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকার মিয়ারবাজার স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) ও একই উপজেলার হোসেন পাটওয়ারীর ছেলে আবদুল্লাহ (২৫)। তারা দু'জনেই প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সিএনজি এবং হাজীগঞ্জগামী পিকআপটি ঘোষেরহাট এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ফাতেমা আলম মারা যান। ওই সিএনজিতে থাকা আরো তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখাসে আবদুল্লাহ নামের আরেক পরীক্ষার্থী মারা যান।

তারা জানায়, নিহতরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজীগঞ্জ থেকে সিএনজি করে চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজে আসছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় সিএনজি ও পিকআপের চালক পলাতক রয়েছে বলে জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ