বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

দেশের মানুষ ভাল আছে, তাই বিএনপির মন খারাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: “দেশের মানুষ ভাল আছে, তাই বিএনপির মন খারাপ। বিএনপি প্রতিনিয়তই ষড়যন্ত্র করতে তৎপর, যাঁরা কিনা সন্ত্রাস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শেখ হাসিনার লক্ষ্য পরবর্তী নির্বাচন না, পরবর্তী জেনারেশন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ে পৌঁছাব ইনশাআল্লাহ।”

আজ শনিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, দেশে উন্নতি দেখার জন্য পদ্মা সেতু, টানেল, আন্ডারপাস, দেশের বিভিন্ন স্থানে সড়ক গুলো বিএনপি’কে ঘুরে ঘুরে দেখার আহ্বান করেন মন্ত্রী। তিনি মনে করেন, সামনের নির্বাচনে জয়লাভ করতে এগুলোই যথেষ্ট।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চলনায় উক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম মোজাম্মেল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ সহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ