বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ডিএমপির তিন থানার ওসি বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর, শাহআলী ও ভাষানটেক থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পরিদর্শককে বদলি করা হয়েছে।

রোববার (২২ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে ডিএমপির লাইনওয়ারের পরিদর্শক আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার ওসি, শাহআলী থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাষানটেক থানার ওসি ও গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামকে শাহআলী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া মোহাম্মদপুর ওসি মো. আব্দুল লতিফকে গুলশান গোয়েন্দা বিভাগে ও গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমানকে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ