বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

দেশে বুস্টার ডোজ পেয়েছে ১ কোটি ৪৩ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে এখন পর্যন্ত টিকার বুস্টার ডোজ পেয়েছে প্রায় ১ কোটি ৪৩ লাখ মানুষ। এর মধ্যে রোববার (২২ মে) সারা দেশে বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮২২ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

অধিদফতরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭০১ জন। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭৪ জন। আর বুস্টার ডোজ নিয়েছেন ১ কোটি ৪২ লাখ ৯৭ হাজার ৭৭৪ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ হাজার ৫৬৯ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১ হাজার ৬৪ জনকে। এ ছাড়া এ সময় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২৮ হাজার ৮২২ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৫০১ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ১২৬ জনকে।

অধিদফতর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৪৪৫ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছে। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছর ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যে কেউ এখন টিকা নিতে পারছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ