বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় অন্তত ১৮ শিশুসহ নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোর বন্দুকধারীর গুলিতে অন্তত ১৮ শিশু ও তিনজন শিক্ষক নিহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।

১৮ বছর বয়সী বন্দুকধারী উভালদে শহরের রোব প্রাথমিক বিদ্যালয়ে এ বন্দুক হামলা চালায়। সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তদন্তকারী কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন কিশোরের কাছে একটি হ্যান্ডগান, একটি এআর-১৫ আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং উচ্চ ক্ষমতার ম্যাগজিন ছিল। ধাওয়া-পাল্টাধাওয়ার শুরুতে কিশোর তার দাদিকে গুলি করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সে ওই এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হতে পারে।

উভালদে কনসোলিডেটেড ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট চিফ অব পুলিশ পিট অ্যারেডোন্ডো বলেন, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৩২ মিনিটে গুলি চালানো শুরু হয়। তদন্তকারীরা ধারণা করছেন হামলাকারী এই জঘন্য অপরাধ করার সময় একাই ছিল।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, গুলি শুরু হওয়ার সময় কাছাকাছি থাকা মার্কিন সীমান্ত টহল দল স্কুলে প্রবেশ করে এবং ব্যারিকেডের পিছনে থাকা বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।

বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। একজনকে মাথায় গুলি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে হাসপাতালে দুজনের অবস্থাই স্থিতিশীল রয়েছে। সূত্র : বিবিসি, আলজাজিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ