বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সে ভর্তির সময় বাড়ল ১৫ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ার ইসলাম ও সৃজন একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’-এ ভর্তির সময় বাড়ানো হয়েছে।

সম্প্রতি কওমি শিক্ষাঙ্গনে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় ইফতিতাহি দরস (সূচনা ক্লাস), আবাসন (সিট) নিশ্চিতকরণ ও কিতাবাদি কেনা সংক্রান্ত ব্যস্ত সময় পাড় করছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিত এই কোর্সটি ২৭ মে ২০২২ এর পরিবর্তে ১০ জুন ২০২২ থেকে শুরু করার কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সে হিসেবে কোর্সে ভর্তির সুযোগ বাড়ানো হয়েছে ৭ জুন ২০২২ পর্যন্ত।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তত্বাবধানে কোর্সটি অনুষ্ঠিত হবে ঢাকার মালিবাগ-চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দিন (রহ.) দারুল কুরআন মাদরাসায়।

এতে মোট ক্লাস থাকবে ২০টি। প্রতি শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্স ফি মাত্র দুই হাজার টাকা।

আড়াই মাস ব্যাপী এই কোর্সে কী লিখবো কেন লিখবো, কী পড়বো কেন পড়বো, লেখালেখির প্রস্তুতি, ব্যবহারিক বানান, হাতে-কলমে প্রুফ-সম্পাদনা, প্রবন্ধ-নিবন্ধ-কলাম, গল্প-উপন্যাস-ছড়া, অনুবাদ সাহিত্য, সাংবাদিকতা, ফিচার-প্রতিবেদন এবং উচ্চারণ-আবৃত্তিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কোর্সে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ সেন্টার ফর দাওয়াহর চেয়ারম্যান ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সহযোগী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজী, লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, দৈনিক যুগান্তরের বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু, অদ্রির পরিচালক বি এম হারিস, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ভাষাচিত্রের প্রধান সম্পাদক খন্দকার সোহেল, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশারাফ প্রমুখ। এ ছাড়াও কোর্স পরিচালনা, সমন্বয় ও প্রশিক্ষণ দেবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন