বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ময়মনসিংহ কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের যুগান্তকারী পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ প্রতিনিধি>

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের আয়োজনে এক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) জামিয়া ইসলামিয়ার ফতোয়া বিভাগে ময়মনসিংহ মহানগরীর ইফতা বিভাগসমূহের জিম্মাদার ও মুফতিয়ানে কেরামের অংশগ্রহণে উক্ত পরামর্শ সভায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়।

ফতোয়া বিভাগের কার্যক্রমকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে ময়মনসিংহের সকল ইফতা বিভাগকে এক বোর্ডের অধীনে নিয়ে আসা,দেওবন্দের সিলেবাস সামনে রেখে সমন্বিত নেসাবনামা প্রণয়ন এবং ফতোয়া প্রদানে কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের সিদ্ধান্তকে চুড়ান্ত সিদ্ধান্ত মেনে নেয়াসহ ময়মনসিংহের ইফতা বিভাগসমূহকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই লক্ষ্যে মুফতি আহমদ আলীকে আহ্বায়ক করে একটি ৭ সদস্যের উপকমিটি গঠন করা হয়। এই উপকমিটি আগামী ৬দিনে ময়মনসিংহের বিভিন্ন ইফতা বিভাগের অবস্থা সম্পর্কে মূল কমিটি কে রিপোর্ট করবে।

মোমেনশাহী ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি ফজলুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি রঈসুল ইসলাম, মাওলানা আনওয়ারুল হক মুফতি মাহবুবুল্লাহ, মুফতি আহমদ আলী, মুফতি রইসুল ইসলাম, মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি নাজমুল হক, মুফতি আব্দুল মালেক, মুফতি আমীর ইবনে আহমদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ