বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

জুমার নামাজ পড়ে ফেরার পথে বজ্রপাতে পুড়ে সৌদি প্রবাসীর মৃত্যূ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের গৌরনদীতে বজ্রপাতে রাজিব চাপরাশী (২৮) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। উপজেলার উত্তর বাউরগাতি গ্রামে শুক্রবার (২৭ মে) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত রাজিব ওই গ্রামের আব্দুল জলিল চাপরাশীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বদরুজ্জামান খান সবুজ জানান, উত্তর বাউরগাতি গ্রামের প্যাদা বাড়ির মসজিদে সৌদি প্রবাসী রাজিব চাপরাশী জুমার নামাজ শেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন। তিনি স্থানীয় মোতালেব সরদারের পুকুর পাড়ে পৌঁছা মাত্র বজ্রপাতে শরীরের অধিকাংশ পুড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের স্বজন ও মুসল্লিরা মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার এসআই আব্দুল হক জানান, বজ্রপাতে নিহত সৌদি প্রবাসী রাজিব চাপরাশীর শরীর ৭০ ভাগ পুড়ে গেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে স্বজনদের বলা হয়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ