বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বেথলেহেমে ই*সরায়েলের গু*লিতে ফি*লিস্তিনি কিশোর নি*হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আরেকটি পৃথক ঘটনায় ইসরায়েলের সেনারা গুলি করে ৯০ ফিলিস্তিনিকে আহত করেছে।

নাবলুস শহরের কাছে ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি পতাকার অবমাননা করলে ফিলিস্তিনিরা বিক্ষোভ করে। ওই বিক্ষোভে গুলি চালানোর কারণে এসব ফিলিস্তিনি হতাহত হন।

শুক্রবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, ‘নাবলুস শহরের কাছে পশ্চিম তীরের হুওয়ারা শহরে ইসরায়েলি সেনাদের সাথে সংঘাতের সময় অন্তত একজন ফিলিস্তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। এ সময় স্টান গ্রেনেড, রাবার-কোটেড বুলেট ও টিয়ার গ্যাসের কারণে আহত হয়েছেন আরও অসংখ্য ফিলিস্তিনি বিক্ষোভকারী।’

এ সপ্তাহের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সৈন্যরা ওই শহরের সকল ফিলিস্তিনি পতাকা নামিয়ে ফেলে। এরপর শুক্রবার ফিলিস্তিনিরা তাদের পতাকা হাতে নিয়ে একটি বিশাল মিছিল বের করে।

এ বিষয়ে রয়টার্সকে হুওয়ারা শহরের কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদেল হামিদ বলেন, ‘হুওয়ারাতে যা ঘটেছে তাতে ইহুদি বসতি স্থাপনকারীদের উসকানি ছিল।’

তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনের পতাকা ঝুলিয়ে রাখি কারণ এটা আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক। যত দিন আমরা এ ভূমিতে বাস করব তত দিন এ পতাকা উঁচুতেই অবস্থান করবে (মানে উত্তোলিত অবস্থায় থাকবে)।’

ইসরায়েলি আইন অনুসারে ফিলিস্তিনি পতাকা নিষিদ্ধ নয়, কিন্তু দেশটির পুলিশ ও সৈন্যরা নিয়মিত ফিলিস্তিনি জনসাধারণের এলাকা থেকে তাদের পতাকা সরিয়ে দিচ্ছে।

ইসরায়েলি বাহিনীর এমন সহিংস আচরণকে দমন-পীড়ন বলে অভিহিত করে নিন্দা জ্ঞাপন করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে তারা বলেছে, ‘স্থানীয় বিক্ষোভকারীরা ইহুদি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।‘

তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আরেকটি পৃথক ঘটনায় বেথলেহেম শহরেরর কাছে আল-খাদের এলাকায় ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। এটা এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ফিলিস্তিনি কিশোর নিহত হওয়ার ঘটনা।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে যে নিহত ওই ফিলিস্তিনি কিশোরের নাম জায়েদ মোহাম্মদ সাইদ ঘোনেইম, তার বয়স ১৫। তাকে ঘাড়ে ও পিঠে গুলি করা হয়েছিল।’

সূত্র : আল-জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ