বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ধ্বংসাবশেষ মিলল নেপালে হারিয়ে যাওয়া বিমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে খোঁজ মিলল নেপালের আকাশ থেকে উধাও হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের। ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানটি। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ। পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি।

ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।

রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দেয় তারা এয়ারের ছোট বিমানটি। তাতে ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে চার জন ভারতীয়, তিন জন জাপানের বাসিন্দা, তিন জন বিমানকর্মী এবং স্থানীয় কয়েকজন ছিলেন।

ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের। পরে মুস্তাঙ্গের লার্জুঙ্গে চিহ্নিত হয় বিমানের ধ্বংসাবশেষ। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এখনও ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে হেলিকপ্টার থেকে নামানো যাচ্ছে না। তাই পায়ে হেঁটেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ