বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

নেত্রকোনায় নামাজ শেষে বাড়ি ফেরা হলো না মুয়াজ্জিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এশার নামাজ পড়ে আর বাড়ি ফেরা হলো না জসিম উদ্দিন (৭০) নামে এক মুয়াজ্জিনের।

শনিবার (২৮মে) এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে তাকে একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত জসিম উদ্দিন উপজেলার মদনবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের ছেলে সারোয়ার জাহান বলেন, আমার বাবা এশার নামাজ আদায় করে বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেল চাপা দেয়। তাৎক্ষণিক বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানেই তিনি মারা যান।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে মদন থানায় কোনো অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ