বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের পার্নাম্বুকো রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় রেসিফ শহরে ২৮ জনের মৃত্যু হয়।

রোববার (২৯ মে) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস হয়েছে। বন্যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা পানিতে ডুবে গেছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে। রাজ্যের ৭৬৫ জন মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রাজ্যেটিতে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রাজ্য সিভিল ডিফেন্সের নির্বাহী সচিব জানিয়েছেন, রাজ্যে প্রায় ৩২ হাজার পরিবার ভূমিধস বা বন্যার ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করছে।

এদিকে ভারি বৃষ্টির কারণে আলাগোআসে রাজ্য সরকার ৩৩টি পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ