বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ভূমধ্যসাগরের দিকে ৮ ক্ষে*পণাস্ত্র ছুড়ল হা*মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো ভূমধ্যসাগরের দিকে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পরীক্ষামূলকভাবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে 'ফিলিস্তিন আল ইয়াউম' জানিয়েছে, গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাত আরও নিখুঁত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রগুলো ভূমধ্যসাগরে দিকে নিক্ষেপ করা হয়েছে।

এই খবরের সত্যতা স্বীকার করে ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, হামাস পরীক্ষামূলকভাবে সাগরের দিকে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যা ইসরাইলের জন্য সতর্কবার্তা।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আল-আকসা মসজিদের অবমাননা এবং বায়তুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের ওপর হামলার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। গত বছর আল-আকসা মসজিদের অবমাননা ও বায়তুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ বেধেছিল।

ফিলিস্তিনি সংগঠনগুলো ইহুদিবাদীদের পতাকা মিছিলের বিষয়েও হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র: পার্স টুডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ