বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইমরানের অভিযোগ, ‘শাহবাজ ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন, শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান জোট সরকার ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে।

খাইবার পাখতুনখাওয়ার চরসাদ্দায় রোববার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের কর্মী সম্মেলনে এই অভিযোগ করেন ইমরান খান। খবর পিটিআইয়ের।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের একটি বিবৃতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে ইমরান খান এ অভিযোগ তোলেন।

বিবৃতিতে আইজ্যাক হারজগ স্বীকার করেন, সম্প্রতি তার সঙ্গে একটি প্রবাসী পাকিস্তানি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। এই বৈঠক নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ইমরান খান।

তবে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা বলেন, পাকিস্তান থেকে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিনিধিদল ইসরাইলে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠক করেনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ