বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

নেপালে বিমান বিধ্বস্ত, ১৪ মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ২২ জন আরোহী নিয়ে নিখোঁজ নেপালের বিমানটির সন্ধান পাওয়া গেছে। হিমালয়ের পাদদেশে লামচে নদীর কাছে বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধাকারীরা। খবর কাঠমান্ডু পোস্ট’র।

সোমবার (৩০ মে) নেপাল সেনাবাহিনী কাঠমান্ডু পোস্টকে জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার ভিরে ১৪ হাজার ৫০০ ফুট গভীরে সন্ধান পাওয়া গেছে।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় তারা বিমানের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন।

তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলা পোস্টকে বলেছেন উদ্ধারকারীদের তথ্যের ভিত্তিতে ১৪ জনের মৃতদেহ পাওয়া গেছে।

রোববার (২৯ মে) সকাল ১০টার পর থেকে বেসরকারি এয়ারলাইনসের বিমানটি নিখোঁজ হয়।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসোমের দিকে যাচ্ছিল এ ছোট বিমানটি।সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক, দুজন জার্মান নাগরিক ও তিনজন ক্রু ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ