শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

তুরস্ক সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সামরিক বাহিনীর প্রতিনিধিদের নিয়ে ৮ জুন তুরস্ক সফরে আসবেন।

এ সফরে ইউক্রেনের আটকে থাকা শস্য রপ্তানির ক্ষেত্রে একটি সমুদ্র করিডোর তৈরির বিষয়ে আলোচনা করবেন ল্যাভরভ। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলো।

এর আগে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট এরদোগানকে জানান, তুরস্কের সহায়তা নিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি করতে প্রস্তুত আছে রাশিয়া।

এরপরই তার্কিস পররাষ্ট্রমন্ত্রী জানালেন, আটকে থাকা শস্য রপ্তানির ব্যবস্থা করতে তুরস্কে আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কৃষ্ণ সাগরে সমুদ্র করিডোর তৈরির জন্য জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে।কিন্তু মস্কো ও কিয়েভের মধ্যে ইস্যু বিদ্যমান রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলো আরও জানিয়েছেন, জাতিসংঘ করিডোর বা শস্য রপ্তানির পথটি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ প্রক্রিয়া পর্যবেক্ষণ তৈরির প্রস্তাব দিয়েছে। তুরস্ক এ বিষয়টিতে সায় দিয়েছে।

এদিকে পুরো বিশ্বের গমের চাহিদার বড় একটি অংশের যোগান দেয় ইউক্রেন। কিন্তু যুদ্ধের কারণে এখন এটি হুমকির মুখে পড়েছে। যুদ্ধের কারণে এমনিতেই গমের দাম বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেন থেকে শস্যগুলো বিশ্বে রপ্তানি না করা যায় তাহলে খাদ্যসংকট দেখা দিতে পারে বলে হুশিয়ারি দিয়েছে জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা।

সূত্র: আল জাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ