শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কাজে যাওয়ার পথে ফি*লিস্তিনি নারীকে গু*লি করে হ*ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরব শরণার্থী ক্যাম্পে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। বুধবার (১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, নিহত ওই নারীর নাম গুফরান হামেদ ওয়ারাস্নেহ। তার বুকে গুলি করা হয়েছে।

একটি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, একজন আততায়ী ছুরি নিয়ে সেনাদের ওপর হামলার চালানোর সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, ওয়ারাস্নেহের কাছে ছোট একটি ছুরি ছিল। তবে তিনি সেনাদের জন্য বড় হুমকির ছিলেন না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত হওয়ার একদিন আগেই রেডিও স্টেশনে চাকরি হয়েছিল ওই ফিলিস্তিনি নারীর। কাজে যাওয়ার সময়ই তাকে গুলি করে হত্যা করা হয়।

গুলিবিদ্ধ হওয়ার পর ওয়ারাস্নেহকে হেব্রনের আল আহলি হাসপাতালে পাঠায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। তবে সেখানে ওয়ারাস্নেহকে চিকিৎসা দিতে বাধা দেয় ইসরায়লেই বাহিনী।

পশ্চিমতীরে হামলার ঘটনার পর গত মার্চ থেকেই সেখানে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ