শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রাশিয়া দুই লাখ শিশুকে ধরে নিয়ে গেছে : অভিযোগ জেলেনস্কির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই লাখ শিশুকে জোর করে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি দাবি করেছেন, এদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মার সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে।

গত রাতে জাতির উদ্দেশে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, এ ধরনের অপরাধমূলক নীতির মাধ্যমে শুধু মানুষকে চুরি করে নিয়ে যাওয়াই হচ্ছে না, যাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদের মন থেকে ইউক্রেনকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এই শিশুদের আর কখনও ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হবে না বলেও আশঙ্কা করছেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, যারা এই অপকর্মের জন্য দায়ী, ইউক্রেন তাদের শাস্তি দেবে। শুধু তা-ই নয়, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দেখিয়ে দেবে, এ দেশ কখনোই জয় করে নেওয়া যাবে না। আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না। আমাদের শিশুরা আগ্রাসী শক্তির সম্পত্তি হবে না।

এনটি