শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জার্মানিতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন। মিউনিখগামী ওই ট্রেনটিতে ৬০ জন আরোহীর মধ্যে বেশ কিছু স্কুলশিক্ষার্থী ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শুক্রবার দক্ষিণ জার্মানের বাভারিয়ায় একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত ওই দুর্ঘটনার কবলে পড়ে। খবর বিবিসি’র।

খবরে জানানো হয়, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন থেকে মিউনিখের দিকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের থেকে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি তদন্ত টিম।

ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর শোক প্রকাশ করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ