শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রতিরোধ সংগ্রামই ফিলি*স্তিন মুক্তির একমাত্র পথ: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ড মুক্তি এবং অধিকার আদায়ের জন্য সর্বত্র প্রতিরোধ সংগ্রাম জোরদারের আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আরব দেশগুলোর বিরুদ্ধে দখলদার ইসরাইলের ৬ দিনের যুদ্ধ শুরুর বার্ষিকী বা আল-নাকাসা উপলক্ষে রোববার এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।

১৯৬৭ সালের ৫ জুন থেকে শুরু হয়ে ১০ জুন এ যুদ্ধ শেষ হয়। এটি ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধে ১৫ থেকে ২৫ হাজার আরব মুসলিম নিহত হন। এই যুদ্ধের মাধ্যমে বায়তুল মুকাদ্দাস, গাজা উপত্যকা, জর্ডান নদীর পশ্চিম তীর, গোলান উপত্যকা ও সিনাই মরুভূমি দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল।

ঐ আগ্রাসনের ৫৫তম বার্ষিকী উপলক্ষে দেওয়া বিবৃতিতে হামাস আজ আরও বলেছে- এখন এটা প্রমাণিত যে, কেবল প্রতিরোধ সংগ্রামই পারে ফিলিস্তিনিকে জাতিকে সর্বত্র ঐক্যবদ্ধ করে দখলদারিত্বের মোকাবেলা করতে। এই সংগ্রামের মাধ্যমেই কেবল দখলদারদের সমীকরণ পাল্টে দেওয়া সম্ভব হয়েছে।

ইহুদিবাদী দখলদারেরা হত্যা, নির্যাতন, ধ্বংসযজ্ঞ ও আগ্রাসনের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে স্পষ্ট ঘোষণা করেছে হামাস। বিবৃতিতে বলা হয়, হত্যা-নির্যাতনের মাধ্যমে দখলদারেরা ফিলিস্তিনিদের লক্ষ্য-আদর্শ ও দৃঢ়তা নষ্ট করতে পারবে না। ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায় করেই ছাড়বে।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের সঙ্গে যেসব দেশ সম্পর্ক গড়ছে তারা ভুল করছে। এর ফলে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের সন্ত্রাসবাদ আরও বাড়বে। এমন সিদ্ধান্ত কেবল দখলদারদের স্বার্থই নিশ্চিত করবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ