শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রাসূলপ্রেম ছড়িয়ে দিতে আমিরাতে আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাই্ন।।

সবার মাঝে মহানবী হজরত মোহাম্মদ সা:-এর ভালোবাসা ও মুহাব্বত ছড়িয়ে দিতে আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় বারের মতো শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার নাম ‘ফর দ্য লাভ অব দ্য প্রোফেট মোহাম্মদ সা:’।

মঙ্গলবার এক্সপ্রেজ নিউজ এ তথ্য নিশ্চিত করে। সংবাদমাধ্যমটি জানায়, এই প্রতিযোগিতায় উত্তীর্ণদের অন্তত ১০ লাখ দিরহাম পুরস্কার প্রদান করবে দেশটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে আরো জানা যায়, আমিরাত ছাড়াও বিশ্বের নানাপ্রান্তের রাসূলপ্রেমী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে চারটি ভিন্ন ভিন্ন বিভাগে। সেগুলো হলো- কবিতা, চিত্রকলা, ক্যালিওগ্রাফি ও মাল্টিমিডিয়া।

সংযুক্ত আরব আমিরাতের ‘আলবদর’ প্রকল্পের অধীনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে রেজিস্ট্রশন করার সুযোগ রয়েছে চলতি বছরের (২০২২ সাল) ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ফুজাইরার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামদ বিন মোহাম্মদ আশ শারকি মহনবী সা:-এর মহান শিক্ষা প্রসারে গবেষণা, সাহিত্য ও শৈল্পিক উপায়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। একইসাথে গ্রহণ করেছেন বেশ কিছু উদ্যোগ। তিনি আগামী প্রজন্মের মাঝে রাসূল সা:-এর শিক্ষা ও ইসলামী ইতিহাস পাঠে আগ্রহ বাড়াতে উদ্যোগগুলো গ্রহণ করেছেন।

‘আলবদর’ অ্যাওয়ার্ডে আমিরাতের ৬ থেকে ১০ বছর বয়সী শিশু, ১১ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোর ও ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবকেরা অংশ নিতে পারবে। আর বিদেশীদের ক্ষেত্রে বয়স ও দেশের কোনো শর্ত করা হয়নি; অর্থাৎ যেকোনো দেশের যেকেউ নাম লেখাতে পারবেন প্রতিযোগিতায়।

সূত্র : এক্সপ্রেস নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ