সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করলে হালাল হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন(৯৬১৬ ) ব্যাংক থেকে লোন নিয়ে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে কিস্তি নিয়ে যদি কোন ব্যবসা করা হয় এবং ওই লোন বা কিস্তি পরিশোধ করে দেওয়ার পরে ওই ব্যবসা আমার জন্য বৈধ হবে কিনা?, অথবা লোন বা কিস্তি নিয়ে যদি বাড়ি নির্মাণ করা হয় এবং পরবর্তীতে ওই লোন বা কিস্তি পরিশোধ করা হয়, তার পর ওই বাড়ি আমার জন্য বৈধ হবে কিনা?,এবং বাড়ির ভাড়া উত্তোলন করে জীবিকা নির্বাহ করা বৈধ হবে কিনা? তাড়াতাড়ি জানালে খুবই উপকৃত হবো।

উত্তর:

بسم الله الرحمن الرحيم

সুদ দেয়া এবং নেয়া উভয়ই কবিরা গোনাহ। কুরআন ও হাদীসে এ বিষয়ে কঠোরসব ধমকি এসেছে। সেই সাথে ভয়াবহ শাস্তির কথাও উদ্ধৃত হয়েছে।

সুতরাং এহেন পাপের সাথে জড়িত হওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই।

বাকি সুদী ঋণ নিয়ে যে বাড়ী বানানো হয়েছে তার কাজটি গোনাহ ও পাপের হলেও বিল্ডিংটিতে থাকা নাজায়েজ ও হারাম হবে না।

কারণ, এখানে সুদ দেয়া হয়েছে। নেয়া হয়নি। তাই বাড়িটি নির্মাণে সুদের টাকা ব্যবহৃত হয়নি। বরং ঋণের টাকা ব্যবহৃত হয়েছে।

যেহেতু সুদ দেয়া এবং নেয়া দু’টিই গোনাহের কাজ। তাই কাজটি হারাম ও গোনাহের কাজ হলেও নির্মিত বাড়িটি হারাম ও নাজায়েজ হবে না।

فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ [٢:٢٧٩]

অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কারও প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না। [সূরা বাকারা-২৭৯]

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ [٢:٢٧٨]

হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। [সূরা বাকারা-২৭৮]

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ [٢:٢٧٥]

যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও