মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

ইসির ব্যবহারে দুঃখ পেয়েছে এমপি বাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে বুধবার (১৫ জুন) সকাল পৌঁনে ১১টার দিকে ভোট দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার।

ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমপি বাহার বলেন, আমি নির্বাচন কমিশনের (ইসি) ব্যবহারে দুঃখ পেয়েছি।

ইসি এখতিয়ারভুক্ত কাজ করেছেন।
এর আগে, বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

সাক্কু জানান, সঠিকভাবে ভোট কাস্টিং হলে ডাবল ভোট পাবেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ধীর গতি আছে। কোথাও কোথাও মেশিন ঠিকমতো কাজ করছে না।

নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ