রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

ফের ১৪ দিনের জেল হেফাজতে পিকে হালদারসহ ৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ অভিযুক্ত ছয় জনকে ফের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত।

মঙ্গলবার ১২টার দিকে স্পেশাল সিবিআই কোর্ট-৩ এ অভিযুক্তদের সকলকে তোলা হয়। কিন্তু আসামিদের আইনজীবীরা উপস্থিত থাকলেও প্রায় এক ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী উপস্থিত হননি। পরে বিচারক জীবন কুমার সাধু ফের অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সেক্ষেত্রে আগামী ৫ জুলাই ফের অভিযুক্তদের আদালতে তোলা হবে। এদিন ইডির আইনজীবীর অনুপস্থিতিতে তদন্তকারী কর্মকর্তা হিসেবে পিটিশনে স্বাক্ষর করেন আইনজীবী বিজয় কুমার।

উল্লেখ্য, গত ১৪ মে অশোকনগর, কলকাতাসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে বাংলাদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি পি কে হালদারসহ ছয়জনকে গ্রেফতার করেন ইডির কর্মকর্তারা।

এরপর কয়েক দফায় রিমান্ড ও জেল হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে ইডির হাতে।

ইডির তদন্তকারী কর্মকর্তারা জেনেছেন, পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিবশঙ্কর হালদার আদতেই একই ব্যক্তি। ভারতে তিনি শিবশঙ্কর হালদার নামেই পরিচিত এবং এই নামে রয়েছে তার জমি, ফ্ল্যাট, ব্যঙ্ক অ্যাকাউন্টসহ বিভিন্ন সম্পত্তি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ