রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

দেশে কমেছে বৃষ্টিপাত, বাড়ছে তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট ও ভূমিধসের শঙ্কায় থাকা চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সারদেশে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বুধবার (২২ জুন) সকালে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, আজ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ১২০ মিলিমিটার। সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে। গত দুই দিনে আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে ক্রমান্বয়ে দেশের তাপমাত্রা বাড়ছে।

এদিকে বুধবার দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ