শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পটিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক।।

চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দীর্ঘ ১০ বছরের মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী রহ. এর জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম নিযুক্ত হয়েছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। শুরার বৈঠক থেকে পরবর্তীতে আরো তথ্য জানানো হবে।

এর আগে জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও মুঈনে মুহতামিম হিসেবে মাওলানা আবু তাহের নদভী।

প্রথিতযশা এ আলেমেদ্বীন আল্লামা আব্দুল হালিম বোখারী রহ.কে জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারায়ে আজিজ’ নামক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) রাত ১০টায় জামিয়ার প্রধান গেইটে লাশ রেখে জামিয়ার মসজিদ মাঠ, বিভিন্ন ভবন ও হেফজখানার মাঠসহ থম থমে মুসল্লীর উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের ইমামতি করেন জামিয়া পটিয়াে প্রধান মুফতি ও মুহাদ্দিস, ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ।

বিভিন্ন মাদরাসার পরিচালক, শিক্ষক, ছাত্রসহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা জানাজায় অংশ নেন।

এ সময় আল্লামা বোখারীর সহকর্মী, ছাত্র, ভক্ত ও অনুসারীসহ জানাজায় আসা অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা উপলক্ষে এলাকাজুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (২১জুন) সকাল ১০ টায় মৃত ঘোষণা করেন।

এর আগেও তিনি কয়েক দফা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত রবিবার (১৯জুন) হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ