হাফেজ মাওলানা আব্দুল মাজীদ মামুন রাহমানী আমার ইউটিউব চ্যানেল amm Islamic tv তে "সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানী ওয়াজিব হবে?" এই শিরোনামে একটি ভিডিও আপলোড করেছিলাম।
এক ভাই কমেন্টে লিখেছেন কুরবানী ওয়াজিব কোথায় আছে, রেফারেন্স সহ জানাবেন। তাই এ বিষয়ে একটু লেখা। কুরআন-সুন্নাহর Strong document বা মজবুত দলিল এবং উম্মতে মুসলিমার ধারাবাহিক আমল দ্বারা সাব্যস্ত হয়েছে যে, কুরবানী করা ওয়াজিব তথা বাধ্যতামূলক। Capable বা সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না করলে গোনাহগার হবে। এবিষয়ে ধারাবাহিক কয়েকটি দলিল পেশ করব, ইনশাল্লাহ....
১. আল্লাহ তায়ালা বলেন- إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ﴿١﴾ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ﴿٢﴾ অর্থ:- নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কুরবানী করুন। (সূরা কাউসার:১-২)
এই আয়াতের Correct explanation বা সঠিক ব্যাখ্যা হলো, হে রাসূল! আপনাকে আমি ‘কাউসার’ নামক নেয়ামত দান করেছি। তাই আপনি ঈদের নামায আদায় করুন একমাত্র আপনার প্রভুর সন্তুষ্টির জন্য। ‘নাহর’ তথা কুরবানী করুন ঐ প্রভুর সন্তুষ্টির লক্ষ্যে এবং তাঁরই নামে। আল্লাহর এই নির্দেশের কারণে ঈদের নামায যেমন ওয়াজিব, কুরবানিও ওয়াজিব।
এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসীর রহ. বলেন, সঠিক তাফসীর হচ্ছে- (و انحر) এর অর্থ: কুরবানী করুন। আর সালাত দ্বারা ঈদের নামায উদ্দেশ্য। এটাই যুগ যুগ ধরে বহু সালাফের কথা। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু,আতা, মুজাহিদ,ইকরিমা,ক্বাতাদাহ ও হাসান বসরী রহ.সহ বহু জগৎ বিখ্যাত তাফসীর বিশেষজ্ঞগণ وانحر এর অর্থ "আপনি কুরবানী করুন" করেছেন। তাফসীরে ইবনে কাসীর,৮/৫০৩
আল্লামা আলূসী রহ. তাফসীরে রুহুল মাআনীতে বলেন:- অধিকাংশ মুফাসসিরীনে কেরামের মতে এই আয়াতে نحر দ্বারা কুরবানী করা উদ্দেশ্য। তাফসীরে রুহুল মাআনী،১৪/৬৬৫,৬৬৬
ইমাম ইবনে জারীর তাবারী রহ. বলেন: فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ﴿٢﴾ এর সঠিক অর্থ হচ্ছে হে রাসুল! আপনি আপনার নামাযকে খালিস আপনার রবের জন্য পড়ুন,Statues বা মূর্তি-গাইরুল্লাহর জন্য নয় (যেমন মুশফিকরা করে থাকে)। ঠিক তেমনিভাবে আপনার কুরবানী ও খালিস রবের নামে করুন। অন্য কোন প্রতিমা ও মূর্তির নামে নয়।জামিউল বায়ান ফী তা'বীলিল কুরআন লিত্তবারি