শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি যে কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বই পড়া শিশুদের মস্তিস্কের বিকাশ ঘটায় এবং কল্পনাশক্তি বাড়ায়। এতে তার ভাষাগত দক্ষতা বাড়ে, আবেগের বিকাশ ঘটে। বই পড়ার অভ্যাস শিশুর মধ্যে সম্পর্কের বন্ধনকে শক্তিশালী করে। বই পড়লে শিশু নতুন শব্দের সাথে পরিচিত হয় এবং তাদের শব্দভাণ্ডার বাড়ে। কিন্তু তারা এমন একটি বিশ্বে বাস করছে যেখানে বই পড়ার অভ্যাস কমে গেছে, ইন্টারনেট দেখে তারা সবকিছু জানতে চায়।

বিশেষজ্ঞরা বলছেন,বই পড়ার অভ্যাস শিশুর মধ্যে সহানুভূতি জাগিয়ে তোলে এবং কল্পনাশক্তি বাড়ায়। এ কারণে শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বাবা-মাকে ভূমিকা রাখতে হবে। এজন্য কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. শিশুকে পাশে বসিয়ে জোরে জোরে বই পড়ে শোনান

২. বই পড়ার জন্য একটি পরিবেশ তৈরি করুন

৩. প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শিশুকে বই পড়ে শোনানোর চেষ্টা করুন

৪. যে বয়সে শিশুর জন্য যে ধরনের বই উপযোগী তা বাছাই করে তাকে পড়তে দিন। ধীরে ধীরে বিশ্বসাহিত্যর সাথে পরিচিত করুন।

৫. শিশুরা বাবা-মায়ের দ্বারাই প্রভাবিত হয়। এ কারণে শিশুদের স্ক্রীন টাইম সীমিত করুন এবং বই পড়ার মাধ্যমে যাতে তাদের মানসিক বিকাশ হয় সেই অভ্যাস গড়ে তুলুন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ