বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

ভারতে আফগান বংশোদ্ভূত মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাসিকে আফগান বংশোদ্ভূত এক মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ওই নেতার নাম খাজা সৈয়দ চিশতি। স্থানীয়ভাবে তিনি ‘সুফি বাবা’ হিসেবে পরিচিত। মুম্বাই থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের একটি স্থানে খুন হন তিনি।

পুলিশ জানিয়েছে, মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুফি বাবা। খুনিরা তার ওপর গুলি চালিয়ে তারই জিপে চড়ে পালিয়ে যায়।

এ হত্যাকাণ্ডের মূল কারণ তথা মোটিভ এখনও জানাতে পারেনি পুলিশ। তবে সুফি বাবার গাড়িচালককে হত্যায় প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

পুলিশের ভাষ্যমতে, সৈয়দ চিশতি কয়েক বছর ধরে নাসিকের ইয়েলো শহরে বসবাস করছিলেন। তবে এ হত্যার পেছনে কোনো ধর্মীয় উদ্দেশ্য থাকার কথা নাকচ করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা শচীন পাতিল জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা গুলি চালানোর সময় গাড়ির ভেতর সৈয়দ চিশতির চালককে দেখতে পেয়েছে। তাকে এরইমেধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই হত্যার মামলা দায়ের করেছে। আততায়ীদের খোঁজে তল্লাশি চলছে।

হত্যার মোটিভ পরিষ্কারভাবে জানা গেলেও পুলিশের ধারণা, স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে কেনা জমি সূত্রে সৈয়দ চিশতিকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশ আরও জানিয়েছে, আফগানিস্তানের নাগরিক হিসেবে ভারতে জমি কেনা সম্ভব ছিল না তার জন্য। ইয়েলো শহরের এমআইডিসি এলাকায় একটি খোলা প্লটে এ হত্যাকাণ্ড ঘটে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ