বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

যিলহজ্ব মাসে হাঁস-মুরগী জবাই করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা ছানাউল্লাহ কাসেমী: আমাদের এলাকায় সাধারণ মানুষ মনে করে যে ,যিলহজ্ব মাসের চাঁদ উঠার পর হাঁস মুরগি জবাই করা জায়েয নেই। বিশেষ করে যিলহজ্ব মাসের ১০,১১ ও ১২ তারিখে হাঁস মুরগি জবাই করা আরো বড় আকারের নাজায়েজ মনে করে। সেজন্য উক্ত দিন গুলোতে কোনো মেহমান আসলে গোশত বিহীন সাধারণ মেহমানদারীর মাধ্যমে তাকে বিদায় করা হয় এ বেপারে শরীয়তের সঠিক বিধান কি? জানতে চাই?

শরঈ সমাধান: সঠিক বিধান হলো ,যিলহজ্ব মাসের চাঁদ উঠার পর হাঁস মুরগি জবাই করতে শরীয়তে কোনো বাধা নেই। এমনকি যিলহজ্ব মাসের ১০, ১১ ও ১২ তারিখেও হাঁস মুরগি জবাই করা নিষেধ নয়।

তবে এই তিন দিন কুরবানীর নিয়তে হাঁস মুরগি জবাই করা মাকরুহ। আর আমাদের দেশে কেউ কুরবানীর নিয়তে হাঁস মুরগি জবাই করে না। বিধায় মাকরুহ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

পক্ষান্তরে মেহমানের যথাযথ মেহমানদারী করা ওয়াজিব। তাই উক্ত ভুল ধারনার উপর ভিত্তি করে মেহমানের যথাযথ মেহমানদারী থেকে বিরত থাকা কিছুতেই বৈধ হবে না।

সূত্র: আহসানুল ফতুয়া:৭/৪৮৫, ফতুয়ায়ে শামী:৫/২২০, ফতুয়ায়ে আলমগীরি:৫/৩০০, ইসলাম ও আধুনিক চিকিৎসা-২৪৬, কুরবানীর পাথেয় পৃ:-১৫৪, কুরবানীর ফজিলত ও আহকাম পৃ:-১২৯

লেখক: মুতাআল্লিম, দারুল উলুম দেওবন্দ, ভারত। ইফতা, দারুল উলুম আশরাফিয়া,দেওবন্দ, ভারত। দাওরা(প্রাক্তন), ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা,ঢাকা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ