সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


স্বপ্ন; স্বপ্নব্যাখ্যায় সুন্নত ও আদব: আল্লামা তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হযরত আবু হুরায়রা রা. বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন,  নবুয়তের দরোজা বন্ধ হয়ে গেছে এবং নবুয়তের সুসংবাদ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই।

সাহাবায়ে কেরাম রা. প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! সুসংবাদ কী? (এখানে সুসংবাদ দ্বারা উদ্দেশ্য হলো সুসংবাদ বাহক বস্তু)। রাসূল সা. সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বললেন, “ সত্য স্বপ্ন”। সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এবং তা নবুয়তের অংশ।

অন্য এক হাদিসে রাসূল সা. এরশাদ করেছেন, মুমিন ব্যক্তির স্বপ্ন নবুয়তের ছিচল্লিশতম অংশ।

সত্য স্বপ্ন, নবুয়তের অংশ
হুজুর সা. এর নবুয়তপ্রাপ্তির সময় হলো। নবুয়ত পাওয়ার পর ছয়মাস কোনও ওহী আসেনি। এ ছয়মাস হুজুরকে সত্য স্বপ্ন দেখানো হয়েছে। বুখারি শরিফের বাদউল ওহীতে আছে, হুজুর সা. তখন স্বপ্নে যে ঘটনা ঘটতে দেখতেন জাগ্রত অবস্থায়ও তাঁর সঙ্গে সে ঘটনা ঘটত। তাঁর স্বপ্ন সত্যে পরিণত হতো এবং সকালের আলোয় সে স্বপ্নের সত্যতা মানুষের সামনে প্রকাশ পেত।

এভাবে ছয়মাস তিনি স্বপ্ন দেখতে থাকেন। ছয়মাস পর ওহী আসতে শুরু করে। নবুয়ত পাওয়ার পর হুজুর সা. তেইশ বছর পৃথিবীতে জীবিত ছিলেন। এ তেইশ বছরের মধ্যে ছয়মাস তিনি শুধু স্বপ্নই দেখেছেন। কোনও ওহী আসেনি তাঁর কাছে।

এ কারণেই হুজুর সা. এরশাদ করেছেন, মুমিনের স্বপ্ন ওহীর ছিচল্লিশতম অংশ। এর মাধ্যমে একথা বোঝাতে চেয়েছেন যে, এর ধারাবাহিকতা আমার পরেও অব্যাহত থাকবে, মুমিন ব্যক্তিদের সত্য স্বপ্ন দেখানো হবে এবং এর মাধ্যমে তাদের সুসংবাদ দেয়া হবে। বুখারি শরিফের কিতাবুত তা’সীরের অন্য আরেক হাদিসে আছে, কিয়ামতের পূর্ববর্তী সময়ে মুসলমানদের অধিকাংশ স্বপ্ন সত্য হবে।

সুতরাং স্বপ্ন আল্লাহ তাআলার নিয়ামত। মানুষ এর মাধ্যমে সুসংবাদ পেয়ে থাকে। তাই স্বপ্নে কোনও সুসংবাদ পেলে তার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত।

স্বপ্ন সংক্রান্ত দুই সিদ্ধান্ত
আমাদের দেশে স্বপ্ন নিয়ে অনেক বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়ে থাকে। কেউ কেউ সত্য স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা এগুলো মানে না। এটা খুবই গলদ। স্বয়ং রাসূলুল্লাহ সা. বলছেন, সত্য স্বপ্ন নবুয়তের ছিচল্লিশতম অংশ। সত্য স্বপ্ন মুমিনের জন্য সুসংবাদ। তাহলে তো সত্য স্বপ্ন অস্বীকার করার কোনও অবকাশই নেই।

অপরদিকে কেউ কেউ কেবল স্বপ্ন নিয়েই পড়ে থাকে। স্বপ্নকেই