সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বিদায় হজের ঐতিহাসিক ভাষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতি সাদেকুর রহমান।। 

মানব মুক্তির দিশা দিতে এ ধরায় আগমন ঘটেছিল লাখো নবী- রাসুলের। সেই ধারাবাহিকতায় সর্বশেষ আবির্ভূত হয়েছিলেন দুজাহানের সরদার, নবিকুল শিরোমণি, মোহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।তার জীবনের ২৩টি বছর চরম ত্যাগ-তিতিক্ষা, কষ্ট মোজাহাদার ভেতর দিয়ে কাটিয়েছিলেন।

হাজারো জুলুম- নির্যাতনের সামনে পাহাড়সম দৃঢ়তা নিয়ে অবিচল ছিলেন ।তার সেই মিশনের সমাপ্তি ঘটেছিল বিদায় হজের এক ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে। যে ভাষণে তিনি বলিষ্ঠ কন্ঠে উচ্চারিত করেছিলেন প্রতিটি মানুষের জান, মাল ইজ্জত -আবরুর নিরাপত্তা প্রতিষ্ঠার কথা, নারীর অধিকার সমুন্নত করার কথা, সকল প্রকারের অন্যায় ,হানাহানি- মারামারি ও জুলুম- নির্যাতন বিদূরিত করে এক শান্তিময় ও আদর্শ সমাজ বিনির্মাণের কথা, সমাজ থেকে সুদের ভয়াল থাবা কে চূর্ণ-বিচূর্ণ করার কথা।

সর্বোপরি সকল বৈষম্যবাদ বিদূরিত করে ইনসাফ ও সাম্যবাদ প্রতিষ্ঠার কথা। পাঠক সমীপে সেই ভাষণের চুম্বকাংশ তুলে ধরা হলো

১. হে জনতা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি জানি না, এবারের পর তোমাদের সঙ্গে এ জায়গায় আর একত্র হতে পারব কি না।

২. হে মানবসকল, স্মরণ রাখো, তোমাদের আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই। তোমাদের আদি পিতা একজন, অনারবদের ওপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তদ্রূপ সাদার ওপর কালোর কোনো প্রাধান্য নেই। আল্লাহ ভীতিই শুধু শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মানদণ্ড।

৩. তোমাদের পরস্পরের রক্ত ও ধন-সম্পদ আজকের দিন, এ মাস এবং এ শহরের মতো পবিত্র। ৪. শোনো, জাহেলিয়াতের সব কিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে। জাহেলিয়াতের রক্তের দাবিও রহিত করা হলো।

৫. জাহেলি যুগের সুদ রহিত করা হলো। আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করছি তা হলো, আব্বাস ইবন আবদুল মুত্তালিবের সুদ। এখন থেকে সব ধরনের সুদ হারাম করা হলো।

৬. স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা আল্লাহর আমানতস্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কলেমার মাধ্যমে হালাল করা হয়েছে। তাদের ওপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না, যাদের তোমরা পছন্দ করো না।
তারা এরূপ করলে প্রহার করতে পারো। তবে কঠোর প্রহার করবে না। তোমাদের ওপর তাদের অধিকার হলো, তোমরা যথাযথ অন্ন-বস্ত্র প্রদান করবে।

৭. আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আর অন্যটি হলো আমার সুন্নাহ।

৮. হে জনতা, মনে রেখো, আমার পরে কà