বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

হৃদয় টিস্যুর মতো নরম না হলে রাজনীতির দরকার নেই: মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাজনীতিবিদদের নেতৃত্বের গুণাবলি প্রসঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, রাজনীতিবিদদের সমালোচনার মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে। যদি আপনার হৃদয় টিস্যুর মতো নরম না হয়, তবে আপনার রাজনীতিতে যাওয়ার ইচ্ছা ভুলে যাওয়া উচিত। একজন রাজনীতিবিদকে সর্বদা সমালোচনা এবং অপমানের শিকার হতে এমনকি জনগণের দ্বারা ঘৃণার শিকার হতেও প্রস্তুত থাকতে হবে।

মালয়েশিয়ার সামাজিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গ্রাম ও শহরের মানুষদের মধ্যে সম্পদের বৈষম্য বাড়ছে। পাশাপাশি অন্য সামাজিক সমস্যাগুলোও বাড়ছে। এ সংকট মোকাবিলায় তার বর্তমান সীমিত ক্ষমতা নিয়েও তিনি হতাশা ব্যক্ত করেন।

রোববার (১০ জুলাই) অ্যাস্ট্রো আওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তার মতে, কীভাবে দেশকে উন্নত করা যায় সে সম্পর্কে তার অনেক ধারণা ছিল। তবে তার হতাশার কারণ, তিনি সেই ধারণাগুলো বাস্তবায়নের ক্ষমতায় বর্তমানে নেই।

তিনি বলেন, এখনো এমন অনেক কিছু আছে যা আমি করতে চাই এবং আমি সামাজিক সমস্যা নিয়ে খুবই চিন্তিত। যারা গ্রামে বাস করে তারা দরিদ্র, কিন্তু শহরের বাসিন্দারা তুলনামূলকভাবে ধনী।

মহাথির মনে করেন, গ্রামে বসবাসকারী লোকদের মঙ্গল করার উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু এর জন্য কর্তৃত্ব থাকাও দরকার।

আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার ব্যাখ্যা, তিনি মনে করেন দেশটির অনেক লোক দেশ পরিচালনার বিষয়ে এখনো অজ্ঞ। মালয়েশিয়ার সম্ভাবনা এবং প্রচুর সম্পদ রয়েছে। তবে নেতারা যদি সেগুলোর সঠিক ব্যবহার করতে না জানেন তবে এর কিছুই গুরুত্বপূর্ণ নয়।

মাহাথির বলেন, আমি দেখছি এ দেশের জন্য অনেক কিছু করা যেতে পারে। কী করতে হবে তা অনেকে জানে না বলে মনে হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ