শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দিনাজপুরে বৃষ্টির জন্য ইসতিসকা’র নামাজ আদায় করলো গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বোচাগঞ্জে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন মুসুল্লিরা।

আজ শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রভাষক আবু তাহের সিদ্দিকীর ইমামতিতে পৌর ঈদগাঁ মাঠে ইসতিসকা’র নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, দিনাজপুরের প্রধান ফসল ধান। আষাঢ় মাস শেষ হলেও নেই বৃষ্টির দেখা। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। বৃষ্টির অভাবে বর্ষাকালেও ডাঙা ও কিছু আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে সকালে এ নামাজ আদায় করেছেন এলাকাবাসী। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

নামাজে অংশগ্রহণ করা মুসুল্লি আবুল হাসান বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টিতে চারদিক থই থই করে। এ বছর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখা যাচ্ছে। আষাঢ় মাস শেষ হলেও এ বছর তেমন বৃষ্টি নেই। তাই আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।

নামাজে অংশগ্রহণ করা মুসুল্লি তরিকুল ইসলাম বলেন, আষাঢ় শেষ হলেও এ বছর তেমন বৃষ্টি নেই। আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির ঠিক করে দেয়।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম বলেন, আষাঢ় মাস শেষ হলেও দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড খরায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রাণীকূলসহ মানবজাতি এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ