বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

সৌদি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাঈয়েদা হাবিবা: সৌদি নাগরিকদের ব্যবসায়িক ও পর্যটন ভিসার মেয়াদ ৫ বছর থেকে ১০ বছর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আল আরাবিয়া

শুক্রবার মধ্যরাতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। সৌদি জনগণের সুবিধার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে সৌদি আরব অভিনন্দন জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে সফর করেছেন। তিনি সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ ও প্রিন্স বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রিন্স সালমানের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেন জামাল খাসোগজি হত্যার বিষয়ে কথা বলেছেন। তখন প্রিন্স বিন সালমান বলেছেন, ফিলিস্তিনে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার বিষয়ে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছে?

বাইডেনের সফরকে কেন্দ্র করে সৌদি আরব ইসরায়েলি সকল ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশ উন্মুক্ত করে দিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি হজযাত্রীদের জন্য সরাসরি ফ্লাইটও চালু করার ঘোষণা দিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় সফর করেছেন। বাইডেনই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি সরাসরি ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরব সফর করছেন। এর আগে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরব সফর করেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ