বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

পাঞ্জাবের উপনির্বাচনে জেতার পর মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের দাবি ইমরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপ-নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিজয় লাভ করেছে।

লাহোরসহ পাকিস্তানের জনবহুল এই প্রদেশের মোট ২০টি আসনে গতকাল উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল জিতেছে ১৫ আসনে। আর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল (পিএমএল-এন) জিতেছে মাত্র ৪ আসনে। ১টিতে জিতেছে স্বতন্ত্র প্রার্থী।

পাঞ্জাব প্রদেশের উপ-নির্বাচন শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার এবং সরকার বিরোধী ইমরান খানের দলের জন্যও খুবই সংবেদনশীল ও স্পর্শকাতর। কেননা এই প্রদেশের নির্বাচনে যে দলই জেতে সে দলই পাঞ্জাবে স্বাধীন স্থানীয় সরকার গঠনের ক্ষমতা লাভ করে। কাজেই ইমরান খানের দল পাঞ্জাবের নির্বাচনে জেতার মধ্য দিয়ে শাহবাজের সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে গেল।

পাকিস্তানের রাজনীতি বিশ্লেষকদের মতে ইমরান খান পাঞ্জাবে স্থানীয় সরকার গঠন করার পরবর্তী পদক্ষেপে প্রাদেশিক সরকারকে ইস্তফা দিয়ে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত দেবেন। এরই মধ্যে ইমরান খান পাকিস্তানের মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের দাবি জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ