বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

হজ পালন শেষে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজব্রত শেষে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। রোববার রাতে রাজধানীতে পা রেখেছেন এবার হজ করা জাতীয় ক্রিকেট দলের এ তারকা ব্যাটার।

মুশফিককে বিমানবন্দরে স্বাগত জানাতে যাওয়া বিসিবি প্রটোকল অফিসার ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিজের ফেসবুক প্রোফাইলে মুশফিকের সঙ্গে তোলা ছবিও আপলোড করেছেন ওয়াসিম খান।

হজ পালনের জন্য আগেই সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। তাকে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খাবি খেয়েছে বাংলাদেশ।

তবে ওয়ানডে সিরিজে ঠিকই ক্যারিবীয়দের গুঁড়িয়ে দিয়েছে তামিম ইকবালের দল। এবার ছুটি শেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন মুশফিক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ