শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দিনাজপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সালেহা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং ট্রাকের চালক সহ চালকের সহকারী (হেলপার) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সালেহা বেগম (৬৭) উপজেলার সিংড়া ইউপির বিরাহীমপুর গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, রাণীগঞ্জ গো-হাটের পেছনে স্কুল শিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম। প্রতিদিনের মতো আজ সকালেও নিজ বাড়ি গুচ্ছগ্রাম থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে কাজ করার জন্য রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত মুখ থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তার উপর তুলে দেয়। ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছি। সকল আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে। তারা মামলা না করলে, আমরা বাদী হয়ে সড়ক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ