শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দিনাজপুরের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে নবাবগঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

গত মে মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় দিনাজপুরের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে নবাবগঞ্জ।

জানা যায়, শনিবার (২৩ জুলাই) এসপি অফিসের সন্মেলন কক্ষে দিনাজপুর জেলার মে ও জুন মাসের ‘মাসিক অপরাধ-আইনশৃঙ্খলা সভা’ অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুরের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন নবাবগঞ্জকে মে মাসে দিনাজপুর জেলার শেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত করেন।

এছাড়াও জুন মাসে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আটকে বিশেষ ভুমিকা রাখায় হাকিমপুর থানার এস আই (নিরস্ত্র ) মোঃ সাইফুল ইসলাম বিশেষভাবে পুরস্কৃত হয়।

এদিকে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, সমন্বিত কাজের স্বীকৃতিস্বরূপ নবাবগঞ্জ শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। এ অর্জন সামনের দিনে আমাদের কর্ম শক্তি আরো বাড়িয়ে দিবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ