সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মাছের কাঁটা গলায় ফুটলে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাছ খেতে গিয়ে কমবেশি সবারই গলায় কাঁটা ফোটার অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে ইলিশ, চিতল কিংবা কই মাছে কাঁটা বেশি থাকায় সেগুলো খাওয়ার সময় হঠাৎ গলায় কাঁটা আটকে যেতেই পারে। অনেকেই কাঁটার ভয়ে মাছ খাওয়া এড়িয়ে চলেন।

অন্যদিকে যারা হাল ছাড়েন না তারা মাছ খেতে ও কাঁটা বাছতে অভ্যস্ত হয়ে পড়েন। তবুও বেকায়দায় গলায় মাছের কাঁটা ফুটে যাওয়া খুব বিরল ঘটনা নয়। সেক্ষেত্রে দ্রুত স্বস্তি পেতে কী করবেন জেনে নিন-

মাছের কাটা গলা থেকে নামানোর জন্য শুকনো ভাতের ব্যবহার সম্পর্কে কমবেশি সবারই জানা আছে। এক্ষেত্রে শুকনো ভাত সামান্য চটকে নিয়ে দলা পাকিয়ে মুখে নিয়ে না চিবিয়ে গিলে ফেলতে হবে।

একবার না হলে বেশ কয়েকবার চেষ্টা করুন। তবে বেশ বড় দলা মুখে নিবেন না এতে গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে।

পাকা কলার সাহায্যেও গলার কাঁটা সরানো যায়। সেক্ষেত্রে একটি পাকা কলা মুখে বেশি করে নিয়ে হালকা চিবিয়ে একবারে গিলতে হবে। এতেও উপকার মিলতে পারে।

আরও এক উপায়ে মাছের কাঁটা নামানো যায়। আর তা হলো পাউরুটি সামান্য পানিতে ভিজিয়ে গিলে নিন। পাউরুটির সঙ্গে কাঁটাও চলে যাবে।

মার্শমেলো খেয়েছেন নিশ্চয়ই! একটি বড় মার্শমেলো মুখে নিয়ে কিছুক্ষণ রেখে লালা দিয়ে সামান্য নরম করে তারপর একবারে গিলে ফেলুন। মার্শমেলোর চটচটে চিনি কাঁটাকে সরিয়ে নেবে।

আপেল সিডার ভিনেগার পানিতে মিশিয়ে কয়েকবার করে পান করুন। ভিনেগারের অম্লতা কাঁটা নরম করে দিতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ