শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

বর্ষায় শিশুর পেটের সমস্যা কমাতে যা করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষায় পেটের সমস্যা নতুন কিছু নয়। তবে শুধু বড়দের নয়, এই সময় ছোটদেরও পেটের সমস্যা হতে পারে। ফুড পয়জনিং থেকে শুরু করে ডায়রিয়া, সাধারণ বদহজমও মাথাচাড়া দিয়ে ওঠে এই মৌসুমে। শিশুর কৃমির প্রবণতা থাকলে পেটের যে কোনও সমস্যায় সে আরও কাহিল হয়ে পড়ে। এ কারণে বর্ষায় শিশুদের বাড়তি খেয়াল রাখা দরকার।

বর্ষাকালে চারিদেকে বৃষ্টির নোংরা পানি জমে। এই সময় পোকা-মশা-মাছির উপদ্রব বাড়ে। খাবারের উপর বসে জীবাণু ছড়ায়। এর ফলে ব্যাকটেরিয়া ও ভাইরাস শরীরে প্রবেশ করে খাদ্যনালিতে সংক্রমণ ছড়ায়। এই সময় শিশুদের সুস্থ রাখতে যা করবেন-

এক. এই মৌসুমে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। খাবার বানানোর সময় যে পানি বা পাত্র ব্যবহার করছেন তা যেন খুব পরিচ্ছন্ন হয় সেদিকে খেয়াল রাখুন। এ সময় পানি ফুটিয়ে খাওয়ানোই ভালো।

দুই. হাত ভাল করে ধুয়ে শিশুকে খাওয়ানোর অভ্যাস করুন। সন্তান নিজে হাতে খেলেও নজর রাখুন তার হাইজিনের দিকে। শিশুর বয়স এক বছরের মধ্যে হলে তাকে অন্য খাবারের পরিবর্তে মাতৃদুগ্ধ পান করানোই ভালো।

তিন. ডায়রিয়া হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুকে জিঙ্ক সিরাপ এবং প্রোবায়োটিক ক্যাপসুল খাওয়ানো যেতে পারে। তবে পেটের সমস্যায় সবার আগে স্যালাইন খাওয়াতে হবে।

চার. শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় সবুজ শাকসবজি ও ফলমূল রাখুন। তবে কাটা ফল দেবেন না। রাস্তার পানীয় ও খাবার থেকে দূরে রাখুন। শিশুর স্কুলের টিফিনের প্রতি নজর দিন। টিফিনের খাবার ঠান্ডা হয়ে যায়। তাই এমন কিছু দেবেন না যা ঠান্ডা হওয়ার পর আরও বিষাক্ত হয়ে যায়। এসময় নুডলস বা রাসায়নিক মেশানো খাবার এড়িয়ে চলুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ