শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতের হামলা, ৩০ জেলে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব সোনার চড়ের বাইরে জেলে বহরে সশস্ত্র ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এফবি জুনায়েদ ট্রলারের ১৩ জন ও এফবি শাহ মোহছেন আউলিয়া ৩-এর ১৭ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ডাকাতরা।

ওই ট্রলারের দু’টিতে অন্তত ৩০ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ইলিশ মাছ এবং রসদসামগ্রী নিয়ে যায়।

শুক্রবার সকাল ১০টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এসে এসব তথ্য জানান ফিরে আসা জেলেরা।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার বঙ্গোপসাগরের সোনার চড়ের বাহিরে সশস্ত্র ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া পাথরঘাটার আবদুল্লাহ'র মালিকানা এফবি জুনায়েদ ও আলম মোল্লার মালিকানা এফবি শাহ মোহছেন আউলিয়া-৩।

এফবি জুনায়েদ ট্রলারের মাঝি শাহজাহান ও মালিক আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে মাছ শিকার করে কূলে ফিরে আসার পথে ৩০ জনের অস্ত্রধারী ডাকাত দল ট্রলারে উঠে জেলেদের জিম্মি করে ট্রলারে থাকা মাছ, বরফসহ বাজার সদায় লুটে নিয়ে যায়। এ সময় জেলেদের পিটিয়ে আহত করে।

এদিকে এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের মালিক আলম মোল্লা বলেন, আমার ট্রলারে অস্ত্রধারী ডাকাতরা ডাকাতি করে মাছ লুটে নিয়ে যায়। এসময় মাঝি মো. হোসেনসহ জেলেরা বাধা দিলে হোসেন মাঝিকে কুপিয়ে জখম করে। তার মাথা একাধিক কোপ দেয়া হয়েছে। এখনো ঘাটে আসেনি ওই ট্রলার।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে সশস্র ট্রলার ডাকাতি হয়েছে। এখন পর্যন্ত ২টি ট্রলারের তথ্য পেলেও ফিরে আসা জেলেরা জানিয়েছেন অন্তত ১০টি ট্রলার ডাকাতি হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ