শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সুইমিং পুলের পানি দিয়ে অজু-গোসল করার বিধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুইমিং পুল (swimming pool ,) এর পানি দ্বারা ওযু - গোসল করার বিধান।

সুইমিং পুলের পানিকে সাধারণত কেমিক্যাল দ্বারা পরিষ্কার করা হয় ।ফলে অনেক সময় পানির স্বাদ এবং ঘ্রাণ পরিবর্তন হয়ে যায়। জানার বিষয় হলো,এমন সুইমিং পুলের পানি দ্বারা ওযু- গোসল করা জায়েয হবে কি?

উত্তর

পানি কে পরিষ্কার করার উদ্দেশ্যেই যদি কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে আর কেমিক্যাল মিক্সার হওয়ার কারণে পানি গাড়ো না হয়ে থাকে বরং তার তরলতা ও প্রবাহমনতা অবশিষ্ট থাকে তাহলে উক্ত পানি দ্বারা অজু-গোসল করা জায়েয হবে যদিও তার রং কিংবা স্বাদ পরিবর্তন হয়ে যায়।

وان طبخ بالماء ما يقصد به المبالغة في النظافة كالأشنان والصابون جاز الوضوء به بالاجماع الا اذا صار ثخينا فلا يجوز كذا في محيط السرخسي

ফাতাওয়া হিন্দিয়া ১/২১, ফাতাওয়া খানিয়া ১/১৬,ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া ১/৬৫৬

উত্তর প্রদানে
মুফতি সাদিকুর রহমান
মুশরিফ
ফাতওয়া বিভাগ শেখ জনূরুদ্দীন র.দারুল কুরআন মাদরাসা চৌধুরী পাড়া ঢাকা
sadekurrahman1989@gmail.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ