বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরে কোরআনের হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি করেছে ‘বোগদাদ’ নামের একটি বাসের মালিকপক্ষ। চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত হাফেজদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে।

‘কোরআনের হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ এই লেখাটি গত একমাস ধরে বাসটির গায়ে দেখা গেছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাটির একটি ছবি ভাইরাল হয়েছে। যার ফলে সকলেই নজর কেড়েছে।

বোগদাদ বাসের চালক মো. মিজানুর রহমান জানান, আমি র্দীঘদিন ধরে এই মালিকের অধীনে গাড়ি চালাই, মালিকপক্ষের নির্দেশে মাসখানেক আগে আমরা বাসের গায়ে ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখা স্টিকার লাগিয়েছি। এরপর থেকে এখন পর্যন্ত ৫০ থেকে ৬০ জন ‘কোরআনের হাফেজকে ফ্রি বহন করা হয়েছে।

তিনি আরও জানান, মালিকের পক্ষ থেকে আগে থেকেই গরিব-অসহায়, ভিক্ষুক ও এতিমদের গাড়ি ভাড়া ফ্রি করার নির্দেশ দেওয়া আছে। এছাড়া বিপদে পড়ে কারো পকেটে টাকা না থাকলে তাদের কাছেও বাস ভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া আছে।

চাঁদপুর বাসস্ট্যান্ডে বোগদাদ বাস মালিক প্রতিনিধি সোলাইমান গাজী জানান, প্রতিনিয়ত গাড়িটিতে দু-চারজন কোরআনের হাফেজ ফ্রি ভাড়ায় আসা-যাওয়া করছে।

‘বোগদাদ’ বাসের মালিক মো: শহীদ উল্লাহ গাজী জানান, আমার দাদা ও বাবা সবাই গাড়ির ব্যবসা করেছেন। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সাল থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত। হাফেজদের সম্মানে আমি ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখা স্টিকার দিয়েছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ