বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাত জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তাহমিনা খান জানান, দুর্ঘটনায় আহত ২০ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুর রহমান জানান, এক্সপ্রেসওয়েতে রাত ৯টার দিকে দু’টি বাসের সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দু’টি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ