মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

হাটহাজারীতে তেলবাহী ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে তেলবাহী ট্রেনে কাটা পড়ে ৭ বছর বয়সী শাহাতাদ নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাটহাজারী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহাদাত স্থানীয় তালিমুল কোরআন নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণি ছাত্র। তার বাবার নাম মো. জসিম। তিনি একজন দিনমজুর। গ্রামের বাড়ি সিলেট হলেও কর্মসূত্রে ওই এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বার্তা২৪.কমকে বলেন, ‘আমি একটু আগে শুনেছি। ঘটনাস্থলে হাটহাজারী থানা পুলিশ গিয়েছেন। বিস্তারিত পরে জানাচ্ছি’।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ