বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

অন্ধ হাফেজের ঘর বানিয়ে দিলেন পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে অন্ধ হাফেজের ঘর বানিয়ে দিয়েছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। যার ফলে প্রশংসায় ভাসছেন তিনি। ভয়াবহ বন্যায় হাফেজ আব্দুল মালিকের ঘরে ভেঙে গেলে নির্মাণের দায়িত্ব নেন তিনি।

বুধবার (১০ আগস্ট) হাফেজ আব্দুল মালিককে সেই ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময় বন্যায় বিধ্বস্ত অন্ধ হাফেজ আব্দুল মালিকের ঘর দেখে মর্মাহত হোন তিনি। যার ফলে তাকে ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অন্যদিকে, নতুন ঘর পেয়ে বেশ খুশ আব্দুল মালিক। সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এই বিষয়ে মোহাম্মাদ ফরিদ উদ্দিন বলেন, পুলিশ সব সময় মানুষের সেবায় নিয়োজিত। আমরা মানুষের জন্য ভালো কিছু করতে পারলে মনে প্রশান্তি পাই। একজন কোরআনের হাফেজকে থাকার ঘর করে দিতে পেরে ভালো লাগছে। মনে হচ্ছে সত্যিই ভালো কিছু করতে পেরেছি।

প্রসঙ্গত, মোহাম্মাদ ফরিদ উদ্দিন পদোন্নতি পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে নতুন পুলিশ সুপার সিলেটে না যুক্ত হওয়ায় এখনো সিলেটে কর্মরত রয়েছেন তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ