বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ঘোড়াঘাটে বিনোদন পার্কের প্রহরীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট ১ নং বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামে মোজাম পার্ক আম বাগানে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ আগষ্ট) ভোর সাড়ে ৬ টায় এ হত্যাকান্ডের ঘটনা দেখতে পায় পার্কের ২য় নাইট গার্ড সাইদুল ইসলাম।

নিহত ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায় ভাংড়ি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মৃত সবুজ মিয়া(২৫)। সবুজ মিয়া মোজাম পার্কের আবাসিকে নাইট গার্ড হিসেবে থাকতেন বলে জানা গেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, কে বা কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ