শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মোবাইল টাওয়ারে উঠে আটকে যাওয়া মাদরাসা শিক্ষার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনা শহরের বড় স্টেশন এলাকায় গ্রামীণফোনের টাওয়ারে উঠে অবস্থান নেয় ১৪ বছর বয়সী মাদরাসার এক ছাত্র। পরে দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টা করে তাকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় পৌর শহরের বড়স্টেশন এলাকায় উৎসুক জনতার ভীর জমে যায়।

মোহাম্মদ বিশ্বাস (১৪) কলমাকান্দা উপজেলার বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই মাদরাসাতুল আরকামের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে মোহাম্মদ বিশ্বাস নামের ওই শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা তাকে স্টেশন সংলগ্ন গ্রামীণ ফোন টাওয়ারের উপর উঠে বসে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

দীর্ঘ সময় চেষ্টা করলে সে নিচে নেমে না আসায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা উপরে উঠে রশি দিয়ে বেঁধে তাকে নিচে নামায়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হোন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ফায়ার সার্ভিস উর্ধ্বতন কর্মকর্তারা। এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে অসংখ্য উৎসুক জনতা স্টেশন এলাকায় ভীর জমায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা আক্তার জানান, দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেছে। নেত্রকোনো আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, শিশুটি কেন সেখানে উঠেছে তা জানা যায়নি। কথা বলে তদন্ত করে দেখা হচ্ছে। তবে শিশুটি সুস্থ আছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ